শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বাকেরগঞ্জের সাহেবপুরে প্রকাশ্যে মহা ধুমধামে চলে মাদক সেবন !

আপডেট: July 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি!

নিজিস্ব প্রতিবেদক: বাকেরগঞ্জের একটি গ্রামে  প্রতিদিন সন্ধ্যা হলেই মাদকের জমজমাট আড্ডা বসে। এলাকার মাদকসেবীরা সন্ধ্যা হলেই সেবনের নিরাপদ স্পট হিসেবে নদীর পাড়ে ও সাহেবপুর সিনিয়র মাদ্রাসার পিছনের রাস্তায় বসে মাদকের আড্ডায় লিপ্ত হয়। এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় তাদের এই ক্ষোভ মাদকের আড্ডায় হানা দিতে পারে। প্রকাশ্যে মাদক সেবনের একটি ভয়াবহ ভিডিও এসেছে বরিশাল বাণীর হাতে। (পরের প্রতিবেদনে প্রকাশ করা হবে)।

একাধিক সূত্র জানায়, মাদক ব্যবসায়ীরা হাওলাদার বাড়ি ও সাহেবপুর খাঁন বাড়ির সামনে বড় রাস্তায় নদীর পাড়ে বসে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করেন। এমনকি সন্ধ্যা হলেই সেখানে এলাকার যুব সমাজকে নিয়ে মাদকের আড্ডায় মেতে উঠে। মাদক সেবনের নিরাপদ স্পট হিসেবে এলাকাবাসীর কাছে খুব পরিচিত। প্রশাসন যদি অবিলম্বে মাদক ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীদের গ্রেফতারপূর্বক মাদক সেবনের এই অভয়ারণ্যটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংশের দিকে চলে যাবে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে এলাকাবাসী থানা পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network