৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী তুখোড় রাজনীতিক ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার বাকেরগঞ্জে রাতের আঁধারে বালু ভরাট করে বিএনপি নেতার দুই কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টা গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

আপডেট: জুলাই ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে অন্যের জমি দখলে নিতে বাগানের অর্ধ লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জমির মালিক সুশিল সরদার।জমির মালিক সুশিল সরদার অভিযোগ করেন, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে বাহাদুরপুর মৌজায় তিনি, তার ভাই কমল সরদার, চাচাতো ভাই সমির সরদার ও কিশোর সরদার পৈত্রিক সুত্রে ২৮ শতাংশ জমি ভোগদখল করছেন।

ওই জমিতে তারা গাছপালা রোপন করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। তিনি বলেন, একই গ্রামের মৃত অনন্ত ঘরামীর তিন পুত্র অধীর ঘরামী, সুধীর ঘরামী ও কেষ্টকান্ত ঘরামীরা দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমি জোর করে দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে আসছে। শনিবার সকালে অধীর ঘরামীরা তিন ভাইসহ বহিরাগতদের নিয়ে এসে তাদের বাগানের গাজ কাটতে শুরু করে। এতে বাঁধা দিতে গেলে তাদের ওপর হামলা ও গালিগালাজ করে। প্রাণে বাঁচতে তিনি বাড়ির ভেতর চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
কমল সরদার সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে অধীর ঘরামীরা তাদেরকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে। তিনি তার পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বোয়ালিয়া বাহাদুরপুর গ্রামের অধীর ঘরামীর ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। ওসি আদিল হোসেন বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network