শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ঘাটলা নির্মাণে ইউপি সদস্যের বিরুদ্ধে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আপডেট: April 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

​নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে সরকারের উন্নয়ন প্রকল্পের কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নের চরা আউলিয়ারপুর ৯নং ওয়ার্ডের তুলতলা নদীর ভেরীর পাশে নবনির্মিত একটি ঘাটলা এক মাস যেতে না যেতেই ধসে পড়েছে। ফলে সরকারের দুই লক্ষ টাকা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে এবং স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে চরা আউলিয়ারপুর ৯নং ওয়ার্ড ও ১০ নং গারুড়িয়া
শামসু হাওলাদার বাড়ির পশ্চিম পাশে তুলতলা নদীর তীরে জনসাধারণের সুবিধার্থে একটি ঘাটলা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা বরাদ্দের এই প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো: ফারুক হোসেন। গত মাসেই কাজ শেষ হওয়া এই ঘাটলাটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে ভেঙে পড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘাটলার বিভিন্ন অংশে বড় বড় ফাটল ধরেছে এবং অনেক জায়গার সিমেন্ট-বালু খসে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের সময় অত্যন্ত নিম্নমানের ইট, বালু এবং প্রয়োজনের তুলনায় অনেক কম সিমেন্ট ব্যবহার করা হয়েছে। তড়িঘড়ি করে কাজ শেষ করে বিল উত্তোলন করার কারণেই আজ এই দশা।
“আমরা ভেবেছিলাম নদীর পাড়ে সুন্দর একটা ঘাটলা হবে, আমাদের কষ্ট কমবে। কিন্তু এক মাস না যেতেই যদি এটা ভেঙে যায়, তবে এই ২ লাখ টাকা খরচ করার মানে কী? যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের শাস্তি হওয়া উচিত।”
প্রকল্পের অনিয়মের বিষয়ে প্রকল্প সভাপতি মো: ফারুক হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সন্তোষজনক সদুত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, সচেতন মহল মনে করছেন, সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার অবহেলার কারণেই এমন দায়সারা কাজ করা সম্ভব হয়েছে।
চরা আউলিয়ারপুর ও গারুড়িয়াবাসীর দাবি, অবিলম্বে এই দুর্নীতির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সরকারি অর্থ অপচয় না করে ঘাটলাটি পুনরায় টেকসইভাবে সংস্কার করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network