শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

বাকেরগঞ্জে প্রবাসী মাহমুদ সিকদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট: March 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ভরপাশা ইউনিয়নের জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাসনাইনিয়া হিফজুল কুরআন নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, আজকের ইফতার মাহফিলের আয়োজক প্রবাসী মোস্তাফিজুর রহমান মাহমুদ সিকদার বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কৃতি সন্তান। তিনি প্রবাসে থাকাবস্থায় এলাকাবাসীর সুখে দুঃখে, আপদে বিপদে সব সময় এলাকাবাসীর পাশে রয়েছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন অতীতের সব সময় তিনি যতদিন বেঁচে থাকবেন ভরপাশা ইউনিয়নবাসীর সেবা করে যাবেন। তাই আগামী ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হতে পারলে তিনি ভরপাশা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ উপজেলার ভারপাশা ইউনিয়নবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network