আপডেট: January 5, 2022
নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাসের চাপায় আসলাম হাওলাদার (৩২) নামের এক যুবক নিহত। বুধবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বরিশালের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন গনমাধ্যমকে জানান, বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢাল দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আসলাম। এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক এন্টারপ্রাইজ নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসলামের মৃত্যু হয়।
এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। মরদেহ বাকেরগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা স্প্রীড ব্রেকারের দাবিতে মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।’

