বাকেরগঞ্জে বিধবা নারী গোলা বেগমের ঘর নির্মাণের দায়িত্ব নিলো “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”

আপডেট: May 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে দেউলী গ্রামের অসহায় বিধবা নারী গোলা বেগমের ঘর নির্মাণের দায়িত্ব নিলো “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২২ মে) সকলে দোয়া ও মিলাদের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন করা হয়।

‎জানা যায়, মৃত হাকিম মোল্লা বছর খানেক আগে তিনি মারা যান। স্বামী মারা যাওয়ায় বিধবা গোলা বেগম খুব কষ্টে দিনযাপন করে আসছেন। তার এক ছেলে ৩ মেয়ে নিয়ে টিনের জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। বিধবা নারীর বসবাসের অসুবিধার কথা শুনে এগিয়ে আসে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। নতুন ঘর নির্মাণের কথা শুনে মহান আল্লাহ তালার কাছে সংগঠনের জন্য আমি দুই হাত তুলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আয় রোজগার ও বরকত বাড়িয়ে দেন।

গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন এর সভাপতি সৌদি প্রবাসী মোঃ শাহাদাত হোসেন তালুকদার মুঠোফোনে বলেন, দীর্ঘদিন ধরে বিধবা গোলা বেগম জরার্জীণ ঘরে বসবাস করতেন গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠনের সদস্যদের সহযোগীতায় একটি নতুন টিনের ঘর করে দেওয়ার পরিকল্পনা করি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদ খান মানবিক কাজের জন্য সংগঠনের ভূয়াসী প্রশংসা করেন, সংগঠনের সবুজ মল্লিক,রাব্বি হাফেজুল শরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network