বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত ৬ টি দোকান পুড়ে ছাই।

আপডেট: May 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত
৬ টি দোকান পুড়ে ছাই।

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন ১৪নং নিয়ামতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড চামটা নুতান বাজারে আনুমানিক রাত ৩ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে নুতান বাজার ব্যবসায়ী বলাই পালের পুত্র সাগর স্টোরের প্রোপাইটার সাগর পাল (২৫) দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে পুড়ে নিহত হন।

অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে।
ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল কুদ্দুসের নেতৃত্বে প্রথমকাল পানিবাহী গাড়ির কলেজ জনবল সহ অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করে। উদ্ধার কাজে অংশগ্রহণ করে সিনিয়র ফায়ার ফাইটার মো. মনির হোসেন, ফায়ার ফাইটার মো. নানু শিকদার, ফায়ার ফাইটার মো. আবু নাঈম, রোমান হোসেন, ফায়ার ফাইটার শেখ ফয়সাল হোসেন ও হেলাল হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network