বাকেরগঞ্জে ভূমিদস্যু রুহুল আমিনের জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগীদের গণস্বাক্ষর কর্মসূচি!

আপডেট: April 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে জোরপূর্বক কোটি কোটি টাকার জমি দখল ও দস্যুতার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি করেছে স্থানীয় ভুক্তভোগীরা। মঙ্গলবার বিকেল সাহেবপুর খান বাড়িতে বিকাল ৪ টায় গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের ভূমিদস্যু রুহুল আমিন খানের দখলদার থেকে জমি রক্ষা ও সুষ্ঠু বিচারের দাবিতে ওই এলাকার স্থানীয় ও ভুক্তভোগী পরিবারগুলো গণস্বাক্ষর কর্মসূচি করেন।

গণস্বাক্ষর কর্মসূচিতে এলাকার স্থানীয় ও ভুক্তভোগী পরিবারগুলো জানান, ভূমিদস্যু রুহুল আমিন খান একাধিক মামলার আসামি আমাদের পৈতৃক সম্পত্তি সে দখল করে নিয়েছে। এলাকায় নিজে তৈরি করেন সন্ত্রাসী বাহিনী জমি দখলসহ নানা অপকর্ম করে গড়ে তুলেছেন রাম রাজত্ব। তার হাত থেকে রক্ষা পায়নি নিজ বাড়ির মানুষ। বাড়ির উঠোনে অন্যের জমি দখল করে গোয়ালঘর নির্মাণ এবং নিজের ভাই বোনের জমি দখল করে মাছের ঘের করে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার মামলা দিয়ে হয়রানি করা হয়। স্থানীয় চেয়ারম্যান কাইয়ুম খান মীমাংসা করতে বসলেও দখলদাররা তা মানেন না। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দখলের হাত থেতে জমি রক্ষা ও ভূমিদস্যুতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মোঃ নিজাম উদ্দিন খান সভাপতি গারুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী,৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফারুক হোসেন হাওলাদার, মোঃ সহিদ হাওলাদার,মোঃ লোটাস খান,মোঃ জসিম খান, মোঃ হেলাল মোল্লা ও ভুক্তভোগী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network