শিরোনাম
দুমকিতে শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের বৃক্ষরোপণ, অভিযুক্তদের তথ্য প্রকাশ পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪ উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা উজিরপুরে বাসচাপায় ৩ বন্ধু নিহত বরিশালে শেখ হাসিনার জন্মদিন পালন, জড়িতদের খুঁজছে পুলিশ হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ বাকেরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ‘নারী শিক্ষার গুরুত্ব ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলার আসামি বিএনপি নেতা

বাকেরগঞ্জে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট: April 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামী হলেন আরিফুর রহমান বাবু (২৫)। তিনি বাদলপাড়া গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিগত ২০২৫ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত বাবুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network