শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ”

আপডেট: March 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:: প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো“মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ ”,মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ছাগলদী এলাকায় ব‍্যারিস্স্টার মিজানুর রহমান খানের নিজ বাসভবনে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালিত হয় ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব চেরাগ আলী খানের সার্বিক তত্ত্বাবধানে এবং ভাইস চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম খানের ব্যবস্থাপনায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলদী নেছারিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, মাওলানা দেলোয়ার হোসাইন সহকারী সুপার, মাওলানা সাইফুল ইসলাম খান
চরাদি ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট জাহিদ হোসেন খান , সৈয়দ আহমদ খান ফাউন্ডেশনের উপদেষ্টা, জনাব ফিরোজ আলম খান,পৃষ্ঠপোষক, জনাব খলিলুর রহমান খান এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী আব্দুল মান্নান মোল্লা, মোসলেম খান, জাকির হোসেন , গাজী তারেক, আলতাব হোসেন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু ঈদ সামগ্রী বিতরণেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যেমন—
•অসহায় শিক্ষার্থীদের বই-পুস্তক ক্রয়ে সহায়তা
•দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা
•অসচ্ছল মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা
•বিভিন্ন সামাজিক সমস্যায় তাৎক্ষণিক সহায়তা প্রদান
সামাজিক ও ক্রীড়া কার্যক্রম
সংগঠনটি সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি এলাকায় যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে নিয়মিত ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
এলাকাবাসীর মতে, মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সবার।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network