শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে রাস্তার কাজ না করেই প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ ইউপি সদস্য ফারুকের বিরুদ্ধে !

আপডেট: April 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের কাজ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফারুক হোসেনের বিরুদ্ধে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত প্রকল্পের টাকা জনস্বার্থে ব্যয় না করে পকেটেস্থ করার এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
​প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২২-২০২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় একটি রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়।
​প্রকল্প নং: সাধারণ / ১ম কাবিটা
​প্রকল্পের নাম: রুনসী পশুরী মাহাবুব মিরার স্ব-মিল হতে খয়রাবাদ ব্রীজ হয়ে চুন্নু হাওলাদারের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ ও পুনঃ নির্মাণ এবং ইটের সোলিং করণ।​ ২,৫৪,৩৩০/- (দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত ত্রিশ টাকা)।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফারুক হোসেন (ইউপি সদস্য)।
​মূল অভিযোগ ও বর্তমান পরিস্থিতি
​ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে দীর্ঘ সময় পার হলেও উল্লিখিত রাস্তায় কোনো কাজ করা হয়নি। “রুনসী পশুরী মাহাবুব মিরার স্ব-মিল হতে চুন্নু হাওলাদারের বাড়ী” পর্যন্ত রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।ইটের সোলিং করার কথা থাকলেও বাস্তবে কোনো নতুন ইট বা বালু ফেলা হয়নি।কাজ না করেই ভুয়া শ্রমিক দেখিয়ে বা প্রকল্পের কাগজপত্র জালিয়াতি করে বরাদ্দের পুরো টাকা উত্তোলন করে নিয়েছেন প্রকল্প সভাপতি ফারুক হোসেন। ​বর্ষার মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত থাকায় স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জনপ্রতিক্রিয়া ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
​এলাকাবাসীর দাবি, সরকারি বরাদ্দের টাকা দিয়ে জনকল্যাণে কাজ করার কথা থাকলেও ইউপি সদস্য ফারুক হোসেন নিজের খেয়ালখুশি মতো টাকা আত্মসাৎ করেছেন। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এভাবে লোপাট হওয়ায় তারা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।​স্থানীয় সচেতন নাগরিকরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে প্রকল্প এলাকায় তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network