১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

বাকেরগঞ্জে সাংগঠনিক সক্ষমতা ও জনসমর্থনের জানান দিল জামায়াত

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মামুন-অর-রশিদ (বিশেষ প্রতিবেদক) : বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ আসন। ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে এখানে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ইতিহাসে বাকেরগঞ্জে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছে। ৫৪৫৩৩ ভোট পেয়ে ২য় অবস্থানে অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন সমূহ বিশ্লেষণ করলে দেখা যায়, ভোটের হিসেবে জামায়াতের অবস্থান ছিল পঞ্চম। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমোনাই এর চেয়েও কম ভোট ছিল তাদের। এর আগে একটি নির্বাচনের জামানতও বাজেয়াপ্ত হয়েছিল।
সেসব হিসেব নিকেশকে পেছনে ফেলে এবার ভিন্নতা প্রমাণ করলো জামায়াতে ইসলামী। মোট ১১৩ টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) প্রার্থী আবুল হোসেন খান ৮১০৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৪৫৩৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম ২৮৮২৩ ভোট পেয়েছেন। মুসলিম লীগের প্রার্থী মুফতি কুদ্দুস মোল্লা ২৩৮ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন কামরুল ইসলাম পেয়েছেন ১৩৭ ভোট পেয়েছেন। এবং গনভোটের ফলাফলে হ্যা ভোট ১১২৫৭০ ও না ভোট পড়েছে ৪১৩২৬ টি।
এবারের ফলাফলের মাধ্যমে জামায়াতের সাংগঠনিক সক্ষমতা ও জনসমর্থনের বিষয়টি ভিষণভাবে আলোচনায় এসেছে। ইতিপূর্বে বেশি ভোট পাওয়া চরমোনাইর প্রার্থীও এবার পেয়েছে জামায়াতের অর্ধেক ভোট। জামায়াতের প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার জয়ী হতে না পারলেও ভোটের সমীকরণে তিনি গুডলিস্টে রয়েছেন। এমন পরিস্থিতিতে বাকেরগঞ্জবাসীর মধ্যে ইসলামী মূল্যবোধ, জামায়াতের সকল ট্যাগ উপেক্ষা এবং আধুনিক ইসলামী রাষ্ট্র গঠনে জামায়াতের দক্ষতার প্রতি যে সমর্থন পাওয়া গেছে তাকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। এই ধারা অব্যাহত রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেলে দলটির জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network