আপডেট: May 1, 2023
রাব্বী মোল্লা:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড চামটা (খাস মহেশপুর) শেষ সীমানা ও পার্শ্ববর্তী উপজেলা বেতাগী এর ১নং বিবিচিনি ইউনিয়নের ডিসিরহাট নামক গ্রাম এর মাঝখান দিয়ে আশরাফ আলী হাওলাদার বাড়ির সামনে বয়ে চলা ছোট খালের উপর একটা ব্রিজ ,এই দুই গ্রাম এর মধ্য সংযোগ রক্ষা করে । স্কুল ,কলেজ , বাজার ইত্যাদি নানা কারনে মানুষ এই খাল পার হয় । প্রতিদিন কমপক্ষে ৫-৭ হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করেন । দুঃখের বিষয় ২০০১ সালের নভেম্বর মাসে ব্রিজটি স্থাপন করেন এবং ২০০৭ সালের নভেম্বর মাসে ভেঙ্গে ব্রিজ টি সম্পূর্ণ রুপে ব্যবহারের অনুপযোগী হয়ে পরে । দুই গ্রামের বাসিন্দারা নিজ উদ্যগে নিজ অর্থায়নে তাৎক্ষণিক ভাবে বাঁশের সাকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেন । সেই থেকে আজ পর্যন্ত ব্রিজ এর বদলে সাকো দিয়া মানুষ খাল পারাপার করছে যা ঝুঁকিপূর্ণ এবং সম্পূর্ণ অমানবিক । বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষদের জন্য, ব্রিজ টি এখন যেন মরন ফাঁদ । আজ ২০২৩ সাল ১৬ বছর ২ যুগ হতে চলল । বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের এই ব্রিজ দিয়ে পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্রিজ দিয়ে অটোবাইক, মোটরসাইকেল, রিকশা-ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলে সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পরেছে। স্থানীয়রা জানান, আতংকের সাথে ভাঙ্গাচুরা এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার করে। এলাকার কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যসহ অন্যান্য সামগ্রী নিয়ে পারাপার করতে খুবই সমস্যা পোহাতে হয়। জনস্বার্থে ব্রিজটি অতি জরুরি সংস্কারের প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় দুই যুগের অধিক সময় ধরে এই ব্রিজটি ঝুকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। এই ব্রিজের ওপর দিয়ে শঙ্কা নিয়ে পারাপার করতে হয় পথচারীদের। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে দেওয়ার পরও অদ্যাবধি কোনো সংস্কার হয়নি। সংস্কারের অভাবে ব্রিজটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। ব্রিজটি অতিদ্রুত সময়ের মধ্যে সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি জানাই।

