শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: February 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ আল আমিন ওরফে খোকন হাওলাদার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌঁনে ১১টার দিকে তাকে আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে।

আটক আল আমিন ওরফে খোকন হাওলাদার একই উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া ৩ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া গ্রামের বাসিন্দা।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গশ্রী এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা সহ আল আমিন ওরফে খোকন হাওলাদারকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বুধবার থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। এছাড়াও আল আমিন ওরফে খোকন হাওলাদারের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network