শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে জামায়াতের গণমিছিল উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন: সভাপতি নাজমুল, সম্পাদক আরিফুল বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গৌরনদীতে ‘বন্ধু মহল’ এর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অফিস সহকারী বরখাস্ত জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির টুনা মাছ, ৪০ হাজার টাকায় বিক্রি স্বাধীনতার ৫৫ বছরে সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে পেরেছি: ব্যারিস্টার মিজানুর রহমান খান জুলাই সবার, কারও একার নয়: শফিকুর রহমান

বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: August 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে ৬ মাসে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার সাহেবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকেরগঞ্জ পৌরসভার অর্থায়নে আগামী ৬ মাসে পৌর এলাকার বিভিন্ন স্থানে ১ হাজার বৃক্ষের চারা রোপণ করা হবে। এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে অতিথিরা সাহেবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network