শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাটে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি-২২

আপডেট: September 10, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এর মধ্যে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন আর ফকিরহাট উপজেলায় ভর্তি হয়েছেন ৩ জন। এরমধ্যে শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে ডেঙ্গুতে আক্রান্ত শাহবুল সরদার (৪৫) নামে একজনকে ফকিরহাট উপজেলার হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শনিবার সকালে মারা গেছেন।

এছাড়া গত জুলাই ও আগষ্ট মাসে ফকিরহাট উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই জন। এ নিয়ে ফকিরহাট উপজেলায় গত তিনমাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফকিরহাট উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এই উপজেলায় তিনমাসে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জুন থেকে এখন পর্যন্ত ফকিরহাটে ১৭৯ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network