শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাটে ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি

আপডেট: February 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট শহরের দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোষ্ট দেখে মোটরসাইকেলসহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্সে সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে চিহ্নত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মোহাসড়কে ফিটসেন বিহিন গাড়ীর বিরুদ্ধে নিয়োমিত অভিযানের অংশ হিসাবে সকালে দশানী এলাকায় চেকপোষ্ট বসায় ট্রাফিক পুলিশ। এসময় সন্দেহজনক একটি মটরসাইকেলটিকে থামার জন্য নির্দেশ দিলে অজ্ঞাত ওই দুই মাদক কারবারি মটরসাইকেলটি ফেলে দ্রত দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মটরসাইকেলটি রাখা দুটি বস্তায় থাকায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফেলে যাওয়া মটরসাইকেলের সূত্র ধরে পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে চিহ্নত করে তাদের আটকে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network