শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ ৩ আসামি রিমান্ডে

আপডেট: December 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

কুষ্টিয়ার কুমারখালীতে বহুল আলোচিত ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় যুবলীগ নেতাসহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান ওই তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গ্রেফতার যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস (৩৫), তার সহযোগী সবুজ হোসেন (২০) ও  হৃদয় আহমেদের (২০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত কয়া মহাবিদ্যালয়ের সামনে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত।

কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার পুলিশ যৌথভাবে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল হককে গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় জড়িত অপর দুজন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network