শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বাবার কাঁধে ছেলের লাশ

আপডেট: May 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বিষখালী নদীতে নৌকা ডুবে নিহত কলেজছাত্র মো. রিফাত বিন আলিফকে দাফন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় জানাজা শেষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের বাড়ির পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।

এদিকে একমাত্র ছেলে রিফাতকে হারিয়ে তাঁর বাবা-মায়ের আহাজারি থামছেই না। আগামীকাল ঈদ নেই স্বজনদের। বাড়িজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রিফাত বরিশালের বিএম কলেজে দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের একমাত্র ছেলে।

নিখোঁজের স্বজন ও স্থানীয়রা জানান, শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু গত শনিবার বিকেলে বিষখালী নদীতে নৌকা ভ্রমণে বের হন। ওই দিন তারা বরগুনার বেতাগী উপজেলার ফুলতলাচরে ইফতার করেন। ইফতার শেষে ফেরার পথে সন্ধ্যায় ঝড়ের কবলে পড়েন। নদীর স্রোত ও ঢেউয়ে তাঁদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন। পরে তাঁকে উদ্ধারে নদীতে অভিযান চালায় কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের একটি দল। আজ সকালে বিষখালী নদীর বাকেরগঞ্জের নিয়ামতি এলাকায় একটি লাশ ভাসতে দেখেন লোকজন। তারা পুলিশে খবর দেন। পুলিশ নদীতে থাকা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে জানালে তারা গিয়ে লাশ উদ্ধার করে। স্বজনরা রিফাতের মরদেহ শনাক্ত করেন। এরপর পরিবারের কাছে রিফাতের মরদেহ হস্তান্তর করা হয়।

আজ দুপুরে জানাজা শেষে রিফাতের বাবা পলাশ হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আলিফ কোনো প্রকার অপরাধ করে থাকলে তাকে ক্ষমা করে দেবেন।এরপর ছেলের কফিন কাঁধে নিয়ে বাবা পলাশ হাওলাদার যান পারিবারিক গোরস্তানে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network