শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বাবুগঞ্জে চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

আপডেট: January 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চারটি ইটভাটা থেকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম এ জরিমানা আদায় করেন।

অবৈধভাবে কাঠ পোড়ানো, করাতকল স্থাপন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে এই জরিমানা করা হয়। এর মধ্যে তাজতাজ ব্রিক্সকে ৪ লাখ টাকা, এশিয়া ব্রিক্সকে ২ লাখ ৫০ হাজার টাকা, আকন ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং ইসলাম ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network