বাবুগঞ্জে ৫ পাইপগান উদ্ধার

আপডেট: February 12, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছনের একটি পুকুর পাড় থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকাবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট থানা সূত্রে জানায়, ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয়রা পরিষদের পেছনের একটি পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোনো বস্তু সদৃশ্য দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই পুকুর পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় পাঁচটি পাইপগান উদ্ধার করে।

পরে এগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার জানান, খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় প্রযুক্তির পাইপগান উদ্ধার করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network