৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বাকেরগঞ্জের চরামদ্দিতে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন বাকেরগঞ্জের চরামদ্দি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দ্রুত মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চান রামিসার বাবা বালুবোঝাই ট্রাকে ধসে পড়ল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন বাকেরগঞ্জের চরাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৪ শতাধিক ব্যক্তি তিন হাজার পিস ইয়াবাসহ জীবননগরের আব্দুল্লা আটক ভোলায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা জাকির হোসেনকে দেখতে গেলেন জহুরুল ইসলাম জহির

বালুবোঝাই ট্রাকে ধসে পড়ল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট: জুন ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কংস নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে। এতে আঞ্চলিক সড়কটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে।রোববার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বালুবোঝাই ট্রাক গোয়াতলা এলাকার কংস নদীর ওপর বেইলি ব্রিজটি পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ধসে নদীতে পড়ে যায়।এ সময় ট্রাকের হেলপার আহত হলেও প্রাণে বেঁচে যান।
ব্রিজটি ধসে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং স্থানীয় মানুষের ভোগান্তি বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নতুন ব্রিজ নির্মাণ বা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস বলেন, ব্রিজটি অনেক পুরোনো।ভারী যানবাহন চলাচলের কারণেই এটি ধসে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, বালুভর্তি ট্রাকের চাপে ব্রিজটি ধসে নদীতে পড়ে যাওয়ায় বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত ব্রিজটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network