শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঘাতক চালক গ্রেপ্তার

আপডেট: November 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তিনি এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তার চালকের নাম মো. জামিল হোসন (২৫)। তিনি ওই এলাকার হায়দার হাওলাদারের ছেলে।

ওসি বলেন, প্রথমে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে সেখানে না পেয়ে পটুযাখালীর মরিচবুনিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। যেহেতু ঘটনাটি বন্দর থানাধীন মামলা দায়েরের পর তাকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণে প্রক্রিয়া চলছে। চালককে আটক করায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছে।

গত ৩০ অক্টোবর রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network