শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

‘বাসায় ভালো লাগত না, তাই টিকটকার প্রেমিকের সঙ্গে পালিয়েছিলাম’

আপডেট: February 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসে আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিখোঁজ হন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিখোঁজের দুইদিন পর প্রেমিকের বাসা নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়ার পর সুবা গণমাধ্যমকে জানান, তার সঙ্গে সেই তরুণের পরিচয় টিকটকের মাধ্যমে। তার বাসায় ভালো লাগত না, তাই তিনি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন।

এর আগে, সুবার বাবা ইমরান বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফুফাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।‘বাসায় ভালো লাগত না, তাই টিকটকার প্রেমিকের সঙ্গে পালিয়েছিলাম’
স্কুলছাত্রী সুবা উদ্ধার
আদাবর থানার ওসি বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁয় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network