বিএনপির ভোটডাকাতির রেকর্ড কেউ ভাঙতে পারবে না: কাদের

আপডেট: December 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বাংলাদেশের ইতিহাসে ভোটডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।বিএনপির যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেই সঙ্গে হুশিয়ার করে বলেন, তবে আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network