শিরোনাম

বিএনপির সমাবেশ লন্ডভন্ড,রোববার সারাদেশে হরতালের ডাক বিএনপির

আপডেট: October 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বেলা আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টনের সমাবেশের দুদিকে অবস্থান নেয় পুলিশ। নিক্ষেপ করা হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। এর পরপরই মির্জা ফখরুল স্টেজ থেকে বেলা ৩টা ১০ মিনিটে হরতালের ঘোষণা দেন। এরপর মঞ্চ থেকে বিএনপির নেতাকর্মীরা আসেন এবং সমাবেশস্থল থেকে বেরিয়ে যান।

বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। একসময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও হরতালের ডাক দেওয়ার তথ্য জানানো হয়েছে। এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার বক্তব্য এখনও পাওয়া যায়নি।

দুপুর পৌনে একটার দিকে পুলিশ ও বিএনপির সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষকেই মুখোমুখি অবস্থানে দেখা যায়। বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেয় উত্তেজিত নেতাকর্মীদের।

এরপর বেলা একটা ৪০ মিনিটের দিকে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশের জলকামান দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।

সংঘর্ষ, আগুন ও পুলিশের ওপর হামলায় বিএনপির সমাবেশ পণ্ডসংঘর্ষ, আগুন ও পুলিশের ওপর হামলায় বিএনপির সমাবেশ পণ্ডপুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো, গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর এ হরতালের ঘোষণা এলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network