বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট: January 19, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে নগদ টাকা ও এক হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকনকে (২০) আটক করা হয়। লিয়াকত মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। অবশ্য অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।

স্থানীয়রা জানান, লিয়াকত মেম্বার বৈরাগীর চর এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। শুধু তাই-ই নয়, সে আশেপাশের জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ও অস্ত্রের ব্যবসা করে। অবৈধভাবে ভারত থেকে সীমান্ত দিয়ে অস্ত্র মাদক আনেন এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন। ৫ আগস্টের পর থেকে সে আরও বেপরোয়া হয়ে ওঠে।
এছাড়াও লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা শিক্ষকতার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার ছেলে আব্রাহাম লিংকনও তাদের ব্যবসার সাথে জড়িত। সে ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়ালেখা করে। লিয়াকত সারাদেশব্যাপী মাদক ও অস্ত্র ব্যবসা করে। ৫ আগস্ট সরকার পতনের পর লিয়াকত তার বাড়ির সামনে লোক দেখানো গরুর ফার্ম করেন। ফার্মের আড়ালে অস্ত্র মাদক ব্যবসায় আরও জোর দেন। তবে অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সাথে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network