শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই: কাদের

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের অন্য কোনো বিকল্প নেই। তাই তারা মুখে যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবে।  রোববার সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।

ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের বর্ণচোরা রাজনীতি। ‘বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না। তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network