১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বিপদে যে দোয়া পড়লে উত্তম প্রতিদান পাওয়া যায়

আপডেট: নভেম্বর ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব বিপদ-আপদে ধৈর্য ধারণ ও আল্লাহর কাছে উত্তম প্রতিদান লাভের আবেদন করতে বলেছেন। নবিপত্নী হজরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা এ আমলের বিনিময়েই পেয়েছেন জীবনের সর্বোত্তম প্রতিদান।

বিপদের সময় আল্লাহর প্রশংসা, তার সাহায্য ও উত্তম প্রতিদান চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদের ক্ষতির পরিমাণ থেকেও উত্তম প্রতিদান দান করেন। হাদিসে এসেছে-
‘কোনো বান্দার উপর যদি বিপদ আসে, তাহলে সে যদি ‘ইন্না লিল্লাহ’র আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে তার বিপদের ছাওয়াব দান করবেন এবং বিনিময়ে তাকে ঐ বস্তুর চেয়েও উত্তম জিনিস দান করবেন। আমলটি হলো-
اِنَّا لِلّهِ وَ اِنَّا اِلَيْهِ رَاجِعْوْنَ – اَللَّهُمَّ أجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَ أَخْلِفْ لِيْ خَيْراً مِّنْهَا
উচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরামমিনহা।’
অর্থ : নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য। এবং আমরা তারই দিকে ফিরে যাব। হে আল্লাহ! আমাকে আমার এ বিপদে ছাওয়াব দান করুন। এবং এর চেয়ে উত্তম বস্তু বিনিময়ে দান করুন।

হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর স্বামী (আবু সালামাহ) ইন্তেকাল করার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে (উম্মে সালামাহকে এ আমলের ফজিলত বর্ণনা করলেন এবং) তা পড়তে বললেন।

উম্মে সালামাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ অনুযায়ী এ আমল করলেন। ফলে আল্লাহ তাআলা উম্মে সালামাহকে (তার মৃত স্বামী আবু সালামাহর পরিবর্তে) উত্তম স্বামী হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দান করলেন।’ (মুসলিম) সুতরাং মুমিন মুসলমান যখনই কোনো শারীরিক, মানসিক কিংবা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তখনই তাঁর উচিত, বিপদের তুলনায় উত্তম বিনিময় লাভে হাদিসের শেখানো আমলটি করা এবং উত্তম বিনিময়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network