১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বিশ্বকাপ মিশন শেষ রাতেই দেশে ফিরছে টাইগাররা

আপডেট: নভেম্বর ১১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।গৌহাটির প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে কলকাতা, মুম্বাই কিংবা পুনে সবখানেই হতাশ হতে হয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন  টাইগারদের।

ব্যর্থতার এই মিশনে এরইমাঝে কেটে গেছে মাসের ও বেশি সময়। এবার ঘরে ফেরার সময় হয়েছে টাইগারদের। আজ শনিবার পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হলো টাইগারদের বিশ্বকাপ যাত্রা।

আজ রাতে ঢাকার বিমান ধরবে টাইগাররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network