শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বিশ্ব ইজতেমায় মুসুল্লির মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

আপডেট: February 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তার মৃত্যু হয়। মৃত মুসল্লির নাম হাজী আব্দুল গফুর (৭৫)। তিনি ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাব্বিবুল্লাহ রায়হান  জানান, আব্দুল গফুর বার্ধক্যে কারণে অসুস্থ ছিলেন। ইজতেমা ময়দানে অবস্থান করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে। এর আগে আরও চার মুসল্লি বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মারা যান। তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন বয়স্ক।

এদিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ৩৫ মিনিটে মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। এ সময় আল্লাহর দরবারে রহমত, মাগফিরাত ও কল্যাণ কামনা করেন তারা।

ইজতেমা ময়দানে আসা মুসল্লিরা চোখের জল ফেলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। তারা নিজেরা যেন সঠিক পথে চলতে পারেন, মুসলিম উম্মাহর ঐক্য অটুট থাকে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় এসব কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network