২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

আপডেট: আগস্ট ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) অসুস্থ হয়ে পড়ায় তাকে সেনাবাহিনীর একটি মেডিকেল টিমের নেতৃত্বে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আনার পর তাকে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়।মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার কিডনি সমস্যাও দেখা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্নেল আকবর মালেকা বেগমের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। দুপুরে লেবুখালী ক্যান্টনমেন্টের একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ভোলায় যায়। ওই টিম তাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করে।

এর আগে, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রতিনিধি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ভোলার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সিরাজুল ইসলাম তার চিকিৎসার সার্বিক তদারকি করেন।

গত মঙ্গলবার তাকে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ৯নং ভিআইপি কেবিনে ভর্তি করে চিকিৎসা দিচ্ছিলেন স্থানীয় ডাক্তাররা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন হাসপাতালের আবাসিক ডাক্তার তৌয়বুর রহমান।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম জানান, তার দাদির হাত-পা ফুলে গেছে। তিনি সবার কাছে দোয়া চান। ভোলার আলীনগর মৌটুপি গ্রামের মোস্তফা কামালনগরের বাড়িতে বড় ছেলে ও নাতিদের সঙ্গে থাকেন মালেকা বেগম।বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বাড়ি দৌলতখানের সৈয়দপুর গ্রামে ছিল। নদী ভাঙনের পর সেনাবাহিনীর দেয়া ভোলার আলীনগরের বাড়িতেই মালেকা বেগম বসবাস করতেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network