১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ কাঁঠালিয়ায় বিএনপি নেতার করা ডিজিটাল প্রযুক্তি আইনের মামলায় কর্মী কারাগারে বুড়িগঙ্গার সিমসন ঘাট পুনরায় চালুর দাবি মাঝিদের গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার

বুড়িগঙ্গার সিমসন ঘাট পুনরায় চালুর দাবি মাঝিদের

আপডেট: জুলাই ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বুড়িগঙ্গা নদীর সিমসন ঘাট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নৌকার মাঝিরা। শনিবার সকালে কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকায় নৌকা চলাচল বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া মাঝিরা বলেন, সিমসন ঘাট পুনরায় চালুর পাশাপাশি সদরঘাট টার্মিনালের ৪ ও ৫ নম্বর পল্টন অপসারণ করতে হবে। সিমসন ঘাট বন্ধ হওয়ার পর যাত্রী পারাপার কমে যাওয়ায় মাঝিদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।

মাঝিরা বলেন, প্রায় ২০০ বছরের পুরোনো সিমসন ঘাট বুড়িগঙ্গা নদী পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট। আগে বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা এই ঘাট ব্যবহার করে সহজেই কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লিতে যাতায়াত করতেন। বর্তমানে ঘাটটি বন্ধ থাকায় তাদের ওয়াইজ ঘাট হয়ে অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ বাড়ায় অনেক পাইকার আগের মতো আসছেন না। অন্যদিকে মাঝিদেরও বেশি দূর নৌকা চালিয়ে যাত্রী পারাপার করতে হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঘাট মাঝি শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন কিসলু বলেন, ‘বিগত সরকারের সময় সিমসন ঘাট বন্ধ করে সেখানে লঞ্চ রাখার জন্য পল্টন বসানো হয়। এতে মাঝিদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরাও নানা সমস্যায় পড়েছেন। আমরা দ্রুত ঘাটটি চালু করার দাবি জানাচ্ছি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network