শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে

আপডেট: June 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জ জেলা শহরের পাচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এসময় একটি ইজিবাইক ও বাইসাইকেলও পড়ে গেছে।এতে ট্রাকের চালক ও হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এতে ভোগান্তিতে পড়েন জেলাবাসী। তবে, পরে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালুভর্তি ট্রাকটি জেলা শহরের পাচুড়িয়া ব্রিজ দিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। এসময় বেইলি ব্রিজটি ভেঙে ট্রাক, বাইসাইকেল ও ইজিবাইক নিয়ে খালে পড়ে যায়।এতে দুই চালকসহ তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সড়ক বিভাগ কাজ শুরু করেছে। ভেঙে পড়া বেইলি ব্রিজটি আবার ওই স্থানে স্থাপন করা হবে। এতে সর্বোচ্চ দুই থেকে তিনদিন লাগতে পারে।ডাইভারশন সড়ক নির্মাণ না করে শহরের মধ্যে ব্রিজ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, জায়গা না থাকায় টেন্ডারে ডাইভারশন সড়ক অপশন রাখা হয়নি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network