শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বেতাগীতে খালে ভাসছিল বৃদ্ধার লাশ

আপডেট: June 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের খাল থেকে ইউসুফ আলী আকন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইউসুফ আলী আকন ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয়রা জানান, ইউসুফ আলী আকন আগের দিন দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তার লাশ খালে ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন তপু বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়ে কিছুই বলা যাবে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network