শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বেতাগীতে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট: July 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার বেতাগীতে সাপের কামড়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলার বেতাগী সদর ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের বাসিন্দা নিখিল সমাদ্দারের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নিপু রানী (১১)কে নিজ বসত ঘরে ডিমের ঝুড়িতে থাকা বিষধর সাপে কামড় দেয়।

স্থানীয়ভাবে ঝাঁড়-ফুক দিয়ে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, সাপে কাটা রোগীর চিকিৎসা না থাকায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানাস্তর করেন। বরিশাল শেবাচিমের চিকিৎসক নিপু রানীকে মৃত ঘোষণা করেন। নিপুর অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network