শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বেনাপোল সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট: July 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: বেনাপোলের ধান্যখোলা সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত রিয়াজুল (৩২) বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের পুত্র।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার ভোরে রিয়াজুল ভারত থেকে মাদক নিয়ে দেশে ফিরছিলেন। এসময় বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে। পরে তার লাশ বাংলাদেশের সীমান্তে ফেলে রেখে চলে যায়।

সারোয়ার হোসেন জানান, সকালের দিকে মাঠে কাজ করতে গিয়ে গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।পরে বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান বিজিবি কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network