বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন“ডাক দিয়ে যাই”র উদ্যোগে ৩ হাজার দুঃস্ত পরিবারকে ৩০ লাখ টাকার সহায়তা প্রদান

আপডেট: May 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।।  করোনার কারনে কর্মহীন বরিশালের গৌরনদী ও উজিরপুরের একশত দুঃস্ত অসহায় পরিবারের মাঝে বৃহস্পতিবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন “ডাক দিয়ে যাই” নগদ টাকা, মাস্ক ও সাবান বিতরন করেন। ডাক দিয়ে যাই সংস্থাটি করোনা দূর্যোগে বরিশাল, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর ও ঝালকাঠীসহ ৩৭টি শাখায় ৩ হাজার অসহায় দুঃস্থ পরিবারকে ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ছাড়া করোনা প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে ৩৭টি শাখার মাধ্যমে স্ব স্ব জেলা উপজেলায় জনসাধারনের মাঝে লিফলেট বিতরনসহ প্রচারনা চালানো হয়। ২০০৭ সালে সিডর পরবর্তি সময়ে দূর্গত মানুষের পাশে ছিল ডাক দিয়ে যাই।
গৌরনদী আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও উজিরপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে নগত টাকাসহ সামগ্রী বিতরন করেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ডাক দিয়ে যাই এর অডিটর সৈয়দ ইমরান মাসুদ, গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ ইনার হোসেন, স্থানীয় শাখা ব্যবস্থাপক দীপংকর শীল, হিসাব রক্ষন কর্মকর্তা আরিফা নার্গিস সুপ্তি। শাখা ব্যবস্থাপক দীপংকর শীল জানান, সংস্থার পরিচালক মোঃ শাহজাহান গাজীর ও উপ-পরিচালক শাহনাজ পারভীনের নির্দেশে প্রতিটি দুঃস্ত পরিবারকে নগত ৯ শত টাকা, দুটি মাস্ক ও দুটি সাবান (এক হাজার ২৮ টাকার মালামাল) দেয়া হয়। উল্লেখ্য ডাক দিয়ে যাই সংস্থার উদ্যোগে বরিশাল, বরগুনা, বাগেরহাট, পিরোজপুর ও ঝালকাঠীসহ ৩৭টি শাখায় ৩ হাজার অসহায় দুঃস্থ পরিবারকে ৩০ লাখ টাকা ব্যায়ে সহায়তা প্রদান করা হয়। এ ছাড়াও ডাক দিয়ে যাই সংস্থাটির উদ্যোগে করোনা প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে ৩৭টি শাখার মাধ্যমে স্ব স্ব জেলা উপজেলায় জনসাধারনের মাঝে লিফলেট বিতরনসহ প্রচারনা চালানো হয়। ২০০৭ সালে সিডর পরবর্তি সময়ে দূর্গত মানুষের পাশে ছিল ডাক দিয়ে যাই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network