শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: January 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ওমর আলী নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের (মনির) নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।বৃহস্পতিবার সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পেছনের একটি কেবিন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওমর আলী (২৭) চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মো. শাহজাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুঞ্জেরহাট বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে ওমর আলীর দেহ তল্লাশি করে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান (মনির) জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।এদিকে মো. মনিরুজ্জামান বোরহানউদ্দিন থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network