শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৪ জনসহ মোট ২৬১ হেফাজতকর্মী গ্রেপ্তার

আপডেট: April 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় আরো ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে পুলিশ দাবি করেছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ২৬১ জনে।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ওই ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

সংঘর্ষের ঘটনায়  ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুইটি, আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এজহারনামীয় ৪১৪ জন ও অজ্ঞাতনামা ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সাথে ব্যাপক সংঘর্ষ হয়  হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের। এসময় শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network