১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট থেকে দেয়া আর্থিক অনুদানের চেক বিতরন

আপডেট: আগস্ট ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বিজয়লক্ষী নারী। বাঙ্গালীর স্বাধিকার আন্দোলনে অনেকগুলো টানিং পয়েন্টে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সাহায্য করেছেন তিনি। ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে ফিরে আসা এবং ৭মার্চের ভাষণের ব্যাপারে ঐতিহাসিক ভূমিকা রয়েছে তার। সেকারনে বঙ্গবন্ধুর চেয়ে তার ভূমিকা কোন অংশেই কম নয়। একটি অজপাড়া গ্রাম থেকে উঠে এসে শেখ মুজিব যেমন জাতির পিতা হয়েছেন, তেমনি সেখান থেকে উঠে এসে একজন বালিকা বধু বঙ্গজননীতে পরিণত হন। আজকে ৮ আগষ্ট তার জন্মদিনে আমি তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানায়।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্যে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্ট থেকে দেয়া আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রেসক্লাবের আহবায়ক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মোকতাদির চৌধুরী বলেন, আওয়ামীলীগ যখন প্রথম ক্ষমতায় আসে তখনই সাংবাদিকদের কল্যানে উদ্যোগ নেয়া হয়। এজন্যে তখন ৫০ লাখ টাকাও দেয়া হয়। সেসময় এই উদ্যোগ গ্রহণকারীদের মধ্যে আমিও একজন ছিলাম। কিন্তু পরবর্তী সরকারের সময় তা আবার বন্ধ হয়ে যায়। আওয়ামীলীগ আবার ক্ষমতায় এসে সেটি চালু করে। বর্তমান করোনা পরিস্থিতিতে সারাদেশে সাংবাদিকরা যে কষ্টে আছেন তা ভুলে যায়নি সরকার। এই আর্থিক প্রনোদনা তাদের উপকারে আসবে। সাংবাদিকরা সত্য ও সুন্দরের পূজারী হয়ে সত্যিকার অর্থেই ফোর্থ ষ্ট্যাট হিসেবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জেলার ৪০জন সাংবাদিককে এই আর্থিক প্রনোদনা দেয়া হয়। প্রেসক্লাব আহবায়ক খ. আ. ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রবীণ সাংবাদিক মোঃ সাদেকুর রহমান।

মুখলেছুর রহমান অভি
ব্রাহ্মণবাড়িয়া
০৮-০৮-২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network