শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও পাখিভ্যানসহ আকন্দবাড়ীয়ার সোহেল আটক

আপডেট: April 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার 

৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি পাখিভ্যানসহ সোহেল (২১) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের পুরাতন কবরস্থানের পাশের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক সোহেল দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শুক্রবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪-এমপি হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওই গ্রামের পুরাতন কবরস্থানের পাশের পাকা রাস্তার উপর হতে ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি পাখিভ্যানসহ সোহেল নামের একজনকে আটক করা হয়।

আটক সোহেলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network