শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

ভারতের মানুষের জন্য ভালোবাসা

আপডেট: April 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
নাঈমুল ইসলাম খান: [১] যদি পারতাম, ১০ ট্রাক বোঝাই অক্সিজেন সিলিন্ডার ভারতে পাঠাতাম। যদি সুযোগ হতো, জোগাড় যন্ত্র করে ভারতে অক্সিজেন হাহাকারের এই সময় অন্তত কিছু অক্সিজেন কনসেনট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা পাঠাতাম।
[২] বাংলাদেশে বিশ্বমানের মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ইত্যাদি তৈরি হয়। সুযোগ থাকলে এক ট্রাক ভরে ভারতের মানুষের এই দুঃসময়ে পৌঁছে দেওয়া যেতো। ভারত বাংলাদেশের প্রায় একমাত্র প্রতিবেশি, আমাদের মুক্তিযুদ্ধে রক্তের সম্পর্কের বন্ধু, আমরা হৃদয়বান সৎ ও সুপ্রতিবেশি। এজন্যই এই দুঃসময়ে, ভারতের এই বিপর্যয়কর সময়ে পাশে দাড়ানোর আকুলতা অনুভব করি।
[৩] আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে প্রায় ৪ হাজার ভারতীয় সৈন্য আত্মাহুতি দিয়েছেন, প্রায় ৯ হাজার আহত বা পঙ্গু হয়েছেন, রক্ত দিয়েছেন আরও হাজার হাজার ভারতীয়।
[৪] ভারত আমাদের এক কোটি মানুষকে ৯ মাস আতিথ্য দিয়েছে, খাদ্য ও চিকিৎসা দিয়েছে। বাঙালি জাতির সবচেয়ে বড় সংকটে পাশে দাড়িয়েছে। যুদ্ধের জন্য অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে।
[৫] শিল্পী কামাল পাশা চৌধুরীর ভাষায় বলতে ইচ্ছে করে, ‘ আজ তাদের দুঃসময়ে ক্ষমতা থাকলে আমি আমার নিশ্বাসের অক্সিজেন থেকেও তাদের ভাগ দিতাম।
[৬] বাংলাদেশের অনেক মানুষ একই রকম অনুভব করছে। করুণাময় ভারতের মানুষকে করোনার এই মানবিক বিপর্যয় এবং এর ভয়াবহতা থেকে দ্রুত মুক্তি দিন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network