আপডেট: October 18, 2020
অনলাইন ডেস্ক:: ফেনীর পরশুরামের ভারত সীমান্তের মাত্র ১৫-২০ ফুট ভেতরে পড়ে আছে দুই বাংলাদেশি সহোদরের লাশ।
তারা পরশুরাম পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো: করিম (২৮) ও স্বপন (২৪)।সীমান্তের ওপারে হওয়ায় দুই ভাইয়ের লাশ এখনো কেউ উদ্ধার করেনি। স্থানীয়রা জানা, ভারত সীমান্তবর্তী ওই স্থানে আজ রবিবার (১৮ অক্টোবর) ভোরে দুই জনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয ৮ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন।
তিনি জানান লাশের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, ঘটনাস্থলটি ভারত সীমান্তবর্তী। তবে কিভাবে মারা গেছে তা সঠি বলা করা যাচ্ছেনা। এ রিপোট লেখা পর্যন্ত বিজিবি ঘটনাস্থলে পৌছেনি।
পরশুরাম থানার ওসি শওকত হোসেন দুই জনের লাশ পড়ে থাকার বিষয়টি শুনেছেন বলে জানান।
ফেনী-৪ এর বিজিবি লেফটেন্যান্ট কমান্ডার (সিও)লেঃ কর্নেল মোঃ কামরুজ্জামান জানান, দুজন লাশের খবর আমরা পেয়েছি বেসিক্যালি ওরা মাছ ধরে, তাদের মৃতদেহ পর্যবেক্ষণে বুঝা গেছে মাছ ধরতে গিয়ে ঠান্ডা লেগে ওরা সকালে মারা গেছে ওখানে পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে এবং যা করা দরকার সেটি করবে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করবে বিএসএফ।

