৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট: জুন ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনে ঝটিকা মিছিল করার অভিযোগে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৭ জুন) বিকেলে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ইমন শেখ (২৮), মো. ফরহাদ হোসেন (২৮), সাইফুল (৪০), নাজিম উদ্দিন (২৫), মো. ফারুক হাসান (৩৮), মো. মেহেদী হাসান আলাল (৩৫), মো. ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) এবং মো. মনির হোসেন (২৯)।তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ভালুকা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
থানা পুলিশ সূত্র জানায়, শনিবার (৬ জুন) সকালে ভালুকার জামিরদিয়া এলাকার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।
এ ঘটনার পর রাতভর উপজেলার হবিরবাড়ী, বাটাজোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ওই নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network