ভাস্কর্য ভাঙচুর: দুই ছাত্রের ৫ দিন, দুই শিক্ষকের ৪ দিন করে রিমান্ড

আপডেট: December 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় দুই মাদ্রাসা ছাত্র ৫ দিন ও দুই শিক্ষকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয় চার আসামিকে। রিমান্ড শুনানি শেষে দুই মাদ্রাসা ছাত্র আবু বক্কর ও নাহিদের পাঁচদিন এবং দুই শিক্ষক আল আমিন ও ইউসুফের চারদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রের ১০ দিন এবং দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেছিলো পুলিশ। শুক্রবার রাতে ইবনে মাসউদ মাদ্রাসার দুই ছাত্র আবু বক্কর ও নাহিদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। এ কাজে তাদের নির্দেশ দেন শিক্ষক আল আমিন ও ইউসুফ। রবিবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network