১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

ভেজাল সার বিক্রয় ও মজুত করায় কামরুল ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

দর্শনার আকন্দবাড়ীয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ভেজাল সার বিক্রয় ও মজুত করায় কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া এলাকায় সার ও বীজের দোকানে তদারকি করা হয়।

এসময় ভেজাল সার বিক্রয় ও মজুত করায় কামরুল হাসানের প্রতিষ্ঠান মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, গত ২৪শে আগস্ট কামরুল ট্রেডার্সের গুদাম হতে ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় যা ভেজাল বলে প্রমাণিত হয়েছে।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network