ভোলায় ধান রোপণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেল একজনের

আপডেট: June 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

ভোলা প্রতিনিধি: ভোলার চরগাজীপুর চরে ধান রোপণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নুরুল ইসলাম ওরুফে কান্টু ব‌্যাপারী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। পরে সাতজনকে ধরে পুলিশের সোপর্দ করেছে জনতা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরগাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডোগী গ্রামের মো. মফিজুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, সকালের দিকে কামাল তালুকদার গ্রুপের কান্টু ব‌্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপণ করতে যান। লাল মিয়া গ্রুপের লোকজন তাদের বাধা দেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কান্টু ব‌্যাপারী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগীতায় লাল মিয়া গ্রুপের সাতজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ঘটনার সত‌্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরিদ শেখ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network