শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ভোলায় পুকুরে মাছ ধরার সময় মিলল গুলিসহ বিদেশি পিস্তল

আপডেট: March 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. জসিম উদ্দীন। সোমবার সকালে জেলা সদরের আলীনগর ইউনিয়নের চৌমুহনী মোড়ে ব্যাগ ভর্তি অস্ত্র পাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কে বা কারা অস্ত্রটি মসজিদের পরিত্যক্ত পুকুর ফেলেছে তা তদন্ত করছে বলে জানান ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে আলী নগর চৌমুহনী এলাকার মসজিদের পুকুরে মাছ ধরার জন্য পাম্প বসিয়ে পানি কমানো হচ্ছিল। পানি কমে আসলে এলাকার দৃষ্টি প্রতিবন্ধী জসিম উদ্দীন হাত দিয়ে মাছ ধরতে ওই পুকুরে নামেন। মাছ খুঁজতে গিয়ে একটি শপিং ব্যাগ হাতে উঠে আসে। ওই শপিং ব্যাগের ভেতরে পাওয়া যায় পিস্তলটি। এমন খবরে ছুটে আসেন উৎসুক জনতা। এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পিস্তলটি উদ্ধার করে।

দৃষ্টি প্রতিবন্ধী জসিম একজন দিনমজুর। খেতে খামারে কাজ করে তার সংসার চলে। তিনি হাতিয়ে মাছ শিকারের কাজেও পারদর্শী।ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, তারা খবর পেয়ে আলী নগর চৌমুহনী এলাকায় যান। অস্ত্র ও গুলিভর্তি একটি ম্যাগাজিন জব্দ করেন। অস্ত্রটির গায়ে জাপানের তৈরি লেখা রয়েছে। তবে কে বা কারা অস্ত্র টি রেখে গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network