শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

ভোলায় সড়ক দুর্ঘটনায় পাউবো কর্মচারী নিহত

আপডেট: November 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় সড়ক দুর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মচারী মো. হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করে হেফাজতে নিয়েছে। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাতে ভোলা শহরের তিনখাম্বা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোসেন ভোলার চরনোয়াবাদের চৌমুহনী ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমীন মাস্টারের ছেলে। তিনি ভোলা পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন অফিসের কাজ শেষে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাতে শহরের তিনখাম্বা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক (ভোলা খেয়াঘাট) থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হোসেন। তাৎক্ষণিক ট্রাকচালক রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠান। শেবাচিমে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বিপরীত দিক থেকে ট্রাক আসায় হোসেন তাঁর মোটরসাইকেলটির গতি রোধ করে সাইটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পেছন থেকে দ্রুতগতির একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকটির সামনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। তখন হোসেন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাচালককে শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিক করে বলেন, ‘এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ট্রাকচালকের চেয়ে অটোরিকশাচালক এ দুর্ঘটনার জন্য বেশি দায়ী। তাই আমরা অটোরিকশাচালককে শনাক্তের চেষ্টা করছি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network